MOQ কী? কম পুঁজিতে চায়না থেকে পাইকারি শুরু
আপডেট:
MOQ মানে কী
MOQ (Minimum Order Quantity) হলো একটা পণ্য সবচেয়ে কম কত পিস কিনতে হবে। সাপ্লায়ার কারখানার দামে বিক্রি করে, তাই খুচরা এক-দুই পিস দেয় না।
রঙ আর সাইজ মিলিয়ে MOQ
রঙ বা সাইজ থাকলে সব মিলিয়ে MOQ পূরণ হলেই চলে, প্রতিটা রঙে আলাদা করে নয়। যেমন MOQ ১০ হলে ৪টা কালো, ৩টা বাদামি আর ৩টা লাল নেওয়া যায়।
বেশি নিলে দাম কমে
অনেক পণ্যের পাতায় পিসের ধাপ অনুযায়ী দাম দেওয়া থাকে: যত বেশি পিস, পিস প্রতি দাম তত কম। প্রথমবার অল্প নিয়ে বিক্রি যাচাই করুন, পরের অর্ডারে বড় ধাপের দাম নিন।
কম পুঁজিতে শুরু করার উপায়
- কম MOQ-এর পণ্য বেছে নিন, এক পণ্যে সব টাকা না দিয়ে কয়েকটা পণ্যে ভাগ করুন।
- হালকা পণ্য দিয়ে শুরু করুন, শিপিং খরচ কম পড়ে।
- অগ্রিম লাগে পণ্যের দামের 70%, বাকিটা পণ্য দেশে আসার পর; হাতে সেই টাকা রেখে অর্ডার দিন।
- অর্ডারের আগে ক্যালকুলেটরে পণ্য আর শিপিং মিলিয়ে পিস প্রতি খরচ দেখে নিন।
শিপিং রেট দেখুন শিপিং ও কাস্টমস চার্জ পাতায়, আর খরচ হিসাব করুন আমদানি খরচ হিসাব দিয়ে।